মেদিনীপুরে দুর্গতদের হাতে তৃণমূলের পক্ষ থেকে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো
দি নিউজ লায়নঃ বুধবার রাত থেকে একটানা প্রবল বৃষ্টি শুরু হয়েছে ।যার ফলে ঐতিহাসিক মেদিনীপুর শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে বহু মানুষ অসহায় অবস্থার মধ্যে রয়েছেন ।তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত মানুষদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ভূইয়াপাড়া ও ডিরোজিও নগর সহ কয়েকটি এলাকায় যেসব দরিদ্র পরিবারগুলির বাড়িতে জল ঢুকে গিয়েছে তাদের পরিবারগুলির হাতে একটি করে ত্রিপল তুলে দেন পাঁচ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি মৌ রায় ।
তিনি প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলেন এবং তাঁদের কী প্রয়োজন তা জানার চেষ্টা করেন। তাই তাদের বৃষ্টির হাত থেকে বাঁচতে তিনি একটি করে ত্রিপল দেন। প্রায় ৫০ টি পরিবারের হাতে তিনি বৃহস্পতিবার ত্রিপল তুলে দেন। অপরদিকে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব এর উদ্যোগে মেদিনীপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে জল বন্দি অবস্থায় থাকা বিভিন্ন বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তৃণমূলের কর্মীরা।
যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে মেদিনীপুর শহর আরো জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন সকলেই। তাই দুর্গত মানুষদের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । বৃহস্পতিবার সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের হাতে খাবার তুলে দেন সংগঠনের পক্ষ থেকে গোপাল সাহা সহ অন্যান্যরা।

Post a Comment